মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement
শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

বর্ধিত ট্যারিফ বিবেচনা করার আশ্বাস বন্দর চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ধিত ট্যারিফ বিবেচনা করার আশ্বাস বন্দর চেয়ারম্যানের

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকবৃন্দ

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী, মো. সাহেদ সরওয়ার, উপদেষ্টা আলী আকবর, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আজিম রহিম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মসিউল আলম স্বপন।

সভায় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন প্রতিনিধিরা বন্দরের বর্তমান আরোপিত ট্যারিফ বিষয়ে নিজেদের মতামত পেশ করেন। বন্দর চেয়ারম্যান স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বর্ধিত ট্যারিফের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী, নুর উন নবী, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মো. আনোয়ার হাসান খান (হাসান) ও মোহাম্মদ শাহিন। এছাড়া সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে মো. আজমির হোসাইন চৌধুরী এবং সাইফুল কাদের উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস