শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

অর্থমন্ত্রী আমির খসরু ‘অসুস্থ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অর্থমন্ত্রী আমির খসরু ‘অসুস্থ

অর্থমন্ত্রী আমির খসরু ‘অসুস্থ’ নির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, বলেন সহকারী একান্ত সচিব।

মন্ত্রী ‘অসুস্থ’ বোধ করছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম।

রোববার রাতে তিনি বলেন, “কাশি-টাশি ছিল তো কয়েকদিন। গত দুই দিন ধরে কাশি একটু বেশি। এজন্যই স্যার বললেন যে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন। একটু দুর্বল লাগছে।”

এদিন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটির ‘অভিষেক অনুষ্ঠান’ ছিল।

বিকাল ৪টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রীর থাকার কথা ছিল। সেখানে তিনি যোগ দিতে পারেননি।

এছাড়াও রাতে তার পূর্বনির্ধারিত যেসব কর্মসূচি ছিল, সেগুলো তিনি বাতিল করেছেন বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

অর্থমন্ত্রী শারীরিক পরিস্থিতি কী এবং সোমবারের সকল কর্মসূচিও বাতিল করছেন কিনা, এমন প্রশ্নে মোহাম্মদ সেলিম বলেন, “মন্ত্রী মহোদয়ের তো কালকে দুই-একটা প্রোগ্রামও ছিল, ওগুলোতেও দেখা করার হয়তো সম্ভাবনা রয়েছে।”

‘বাসায়’ চিকিৎসা নিচ্ছেন তুলে ধরে তিনি বলেন, মন্ত্রী এখন অনেকটা ‘সুস্থবোধ’ করছেন।

এর আগে ১ মার্চ অসুস্থবোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এরপর তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস