সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertisement

বিসিবিতে মাশরাফির পথ খোলা রাখলেন ফারুক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবিতে মাশরাফির পথ খোলা রাখলেন ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভবিষ্যতে কাজ করার সুযোগ পেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

মাশরাফির সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘মাশরাফির ব্যাপারটা তো আমি নিশ্চিতভাবে জানি না।

তার কোনো আইনগত সমস্যা আছে কি না। তবে একজন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কতটা, সেটা সবাই জানে।’
তিনি আরও বলেন, ‘আমার সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমি যে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলাম, প্রধান নির্বাচক ছিলাম এবং বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছি সেগুলো তো অস্বীকার করা যাবে না।

’মাশরাফিকে নিয়েও একইভাবে মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে যাই বলা হোক না কেন, বাংলাদেশ দলের জন্য তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। সে যখন অধিনায়ক ছিল, দলের অর্জন এবং বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ওয়ানডে দলের উন্নতির প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘আজকের এই অবস্থানে আসার পেছনে মাশরাফির অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের মধ্যে বন্ধন এবং পারফরম্যান্স সবকিছুই ইতিবাচক ছিল, যা সবাই দেখেছে।

ক্রিকেট বোর্ডে মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন উঠলে ফারুক স্পষ্ট করে বলেন, ‘মাশরাফির যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।’

এম আ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস