ফোকাস ক্রীড়া : | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ ক্রিকেটে। সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার মাঝেও তিনি পরিষ্কার করে বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মাঠের পারফরম্যান্সেই তিনি বেশি গুরুত্ব দিতে চান।
দেশের বাইরে অবস্থান করলেও জাতীয় দলে ফেরার লক্ষ্য তার অটুট রয়েছে বলে উল্লেখ করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, সবকিছুর আগে তার প্রধান লক্ষ্য দেশে ফেরা এবং আবারও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা।
ভক্তদের প্রত্যাশার কথা মাথায় রেখেই তিনি নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানান। ক্রিকেটকেই আপাতত একমাত্র অগ্রাধিকার হিসেবে দেখছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
সাকিবের ফেরার বিষয়ে এবার কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পূর্বাচল ক্রিকেট মাঠে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বুলবুল।
সাকিবের দেশে ফেরার বিষয়ে সর্বশেষ আপডেট নিয়ে তিনি বলেন, ‘আপডেট বলতে… সাকিবের বাংলাদেশে আসা এবং আসার পরে সিলেক্টররা করে যদি মনে করে সাকিব খেলার জন্য ফিট, তবে খেলবে। আর আসার ব্যাপারে আপনারা জানেন যে এখানে বেশ কিছু প্রক্রিয়া, ঝামেলা আছে। সেগুলো তো ক্রিকেট বোর্ডের আন্ডারে নেই। এগুলো যদি ক্লিয়ার থাকে এবং সাকিব এভেইলএভেল থাকে তাহলে আমরা তাকে সিলেকশনের জন্য রেডি রাখব।’
এম আ / চ