বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে দেশের বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় অতিরিক্ত মূল্যে বিক্রি রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, অনেক স্থানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।
এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্মারকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব জেলা প্রশাসককে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।

এলপিজি সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে সরকার নিয়মিতভাবে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে।

এম আ /

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস