শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

আরো ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরো ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরো ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস