বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলের দিকে ধেয়ে আসছে, সর্তক অবস্থানে প্রশাসন

জনি রহমান   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূলের দিকে ধেয়ে আসছে, সর্তক অবস্থানে প্রশাসন

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, “ঘূর্ণিঝড় মোরা বর্তমানে ৬৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।”

প্রশাসন জানিয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম ও ভোলা জেলার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে স্কুল ও কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

জনসাধারণের প্রতি নির্দেশনা:

  • জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হয়েছে
  • নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে
  • মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস