বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা : মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত ও দৃষ্টিনন্দন মহানগর হিসেবে গড়ে তুলতে অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, পর্যায়ক্রমে নগরীকে বিলবোর্ডমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরের ব্যস্ত এলাকা কাজীর দেউরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের মধ্যদিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অভিযানে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম, প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্থাপিত বিভিন্ন আকারের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অবৈধ স্থাপনার কারণে সড়কের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হচ্ছিল। অনেক ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল ও সাইনবোর্ড আড়াল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। উচ্ছেদ কার্যক্রমের ফলে কাজীর দেউরী মোড়ে দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করতে সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলবোর্ড স্থাপন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত নীতিমালা ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেই বিজ্ঞাপন স্থাপন করতে হবে। অন্যথায় নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উম্মে কুলসুম, শাহরীন ফেরদৌসী, রক্তিম চৌধুরী, প্রণয় চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়।

এম আ /চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস