বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে মাসব্যাপী চসিকের ইফতার-সেহরি আয়োজন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে মাসব্যাপী চসিকের ইফতার-সেহরি আয়োজন

পবিত্র রমজানে অভাবী মানুষের পাঁশে দাঁড়াতে এবং সামাজিক বৈষম্য ভেঙে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন বিনামূল্যে আয়োজন করেছে মাসব্যাপী ইফতার ও সেহরি।

এ উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যান সেজেছে ইসলামিক আবহে। সেখানে সুবিশাল প্যান্ডেলে হাজার মানুষের বসিয়ে ইফতার করার জন্য সাজানো হয়েছে টেবিল চেয়ার! দেখে মনে হবে রাষ্ট্রীয় কোন ভিআইপি আয়োজন। গেট দেখলে মনে হবে জাতীয় ইদগাহে এসে পড়েছি। বাস্তবে এসকল এলাহি আয়োজন ছিন্নমূল রোজাদারদের জন্য। তাদেরকে প্রতিদিন আমন্ত্রণ জানানো হবে এখানকার ইফতার সেহরিতে। সেই সাথে সমাজের বিত্তবানদেরও সুযোগ থাকবে অভাবীদের সাথে এক টেবিলে একই মেন্যু শেয়ার করার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অভাবী। তাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতেই হিমশিম অবস্থা। তিনবেলা পেট পুরে খাওয়াটাই চ্যালেঞ্জ। সেখানে যখন পবিত্র রমজান হাজির হয় তখন তাদের চিন্তা আরও বেড়ে যায়। অনেক মানুষ শুকনো মুড়ি আর পানি খেয়ে রোজা ভাঙেন। আবার নিম্ন মধ্যবিত্ত অনেকেই আছেন তারা ভাল একটু ইফতার সেহরি জোগার করতে হিমশিম খান। তাদের সবার জন্যই এই আয়োজন। সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরি করানো হবে।

প্রথম দিনের আয়োজন উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ধাপে ধাপে সমাজের বিভিন্ন পেশার মানুষকে এ আয়োজনে সংযুক্ত করা হবে।

এ উপলক্ষে ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, ‘ইফতারে যাতে রোজা ভাঙ্গার পাশাপাশি সামাজিক বৈষম্যও ভাংতে পারি সেই উদ্দেশ্যেই আনুষ্ঠানিকভাবে এতো বড় আয়োজন আমরা করে থাকি। আমরা এখানে সমাজের বিত্তবান ও সাদা মনের মানুষদেরকেও আমন্ত্রন জানাই অংশগ্রহন করার জন্য।’

তিনি আরো বলেন, ‘ফাউন্ডেশন সারাদেশব্যাপী ৩ লাখ মানুষের ইফতার ও সেহরির আয়োজন করছে এবার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুড়িগ্রামে এই আয়োজন করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস