বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

রিডার্স ইংলিশ স্কুলের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিডার্স ইংলিশ স্কুলের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম নগরীর ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান রিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁন্দগাও এর ফরচুন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রিডার্স ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মনজুরুল কিবরিয়া । বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম, লায়ন শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির।

এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন – চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস সামসাত জাহান এর তত্ত্বাবধানে সঞ্চালনায় ছিলেন- শিক্ষিকা সাইরিন সাকির ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল হক আকিব, কো- অর্ডিনেটর মো ইরতিজা, কমিটির আহবায়ক মিসেস সেলিনা আকতার, আকলিমা হাশেম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া বক্তব্যে বলেন, আগামী প্রজম্মকে জীবন গঠন ও স্বপ্ন পূরণের জন্য শিক্ষার শুরু থেকে সফলতার গতিপথে তুলে দিতে পারলে সুন্দর জীবন ও সমৃদ্ধ আগামী নিশ্চিত করা যাবে।

দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী বক্তব্য রাখেন তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য বিষয়। সুস্থ জীবনের জন্য সংস্কৃতি চর্চা অপরিহার্য। শিক্ষার্থীদের সুস্থ সমাজ বিনির্মানে কাজ করতে খেলাধুলার সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

এসময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে, ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন ও কুচকাওয়াজ উপভোগ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করে , শিশু কিশোরদের এধরনের মনোমুগ্ধকর আয়োজনের জন্য ধন্যবাদও জানান।
অতিথিরদের উপস্থিতিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে হাউস ভিত্তিক বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

এমআ/ চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস