শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন

নগরের সাগরিকা এলাকায় বিডি ফুড কোল্ড স্টোরেজে (হিমাগার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই কাছের ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আমরা এসেছি। বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লেগেছে।

দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখানে ২ হাজার টনের বেশি মাছ আছে। এখন কোল্ড স্টোরেজের ঠাণ্ডার পরিমাণ কমানোর চেষ্টা করছি। আমরা তিনটা কাজ করেছি- মাছের কার্টন সরিয়ে আনা, ধোঁয়া সরানো, ঠাণ্ডার মাত্রা কমানো।

দরকার হলে দেয়াল ভেঙে ফেলব।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এম আ / চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস