বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে ডিজেল ভর্তি ৮ জাহাজ এসেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ডিজেল ভর্তি ৮ জাহাজ এসেছে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, পরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজটি সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে পৌঁছায়। এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ট্যাংকার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সংস্থাটি বলছে, মার্চ ও এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলার কাজ শেষ হয়েছে। এসব তেল সাধারণত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোর রিফাইনারি থেকে আসে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ব্যাহত হচ্ছে। তবে পরিশোধিত জ্বালানিবাহী জাহাজগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে নিয়মিত আসবে বলে আশা করছে বিপিসি।

উল্লেখ্য, প্রতি মাসে গড়ে ১৫টি চালানে পরিশোধিত তেল দেশে আসে।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস