শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ করেন।

সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ফিতরার পরিমাণ ঘোষণা করেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
তিনি বলেন, এ বছর সাদকাতুল ফিতরার হার নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়সমূহের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের খুচরা ও পাইকারি বাজার দর যাচাই করা হয়। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করলে এর পরিমাণ হবে অর্ধ ‘স’ বা এক কেজি ৬৫০ গ্রামের সমান। প্রতিকেজি ৬৫ টাকা দরে ফিতরা হবে ১১০ টাকা।

যবের মাধ্যমে আদায় করলে তা হবে এক ‘সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম। প্রতিকেজি ১৮০ টাকা দরে ফিতরা হবে ৫৯৫ টাকা। খেজুর দিয়ে ফিতরা আদায় করা হলে তা হবে এক ‘সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম। প্রতিকেজি ৭৫০ টাকা দরে দুই হাজার ৪৭৫ টাকা।

কিসমিস দ্বারা আদায় করলেতা হবে এক ‘সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম। প্রতিকেজি ৮০০ টাকা।বাজার মূল্য দরে ফিতরা হবে দুই হাজার ৬৪০ টাকা। পনির দ্বারা আদায় করলে তা হবে এক ‘সা’ বা তিন কেজি ৩০০ গ্রাম। প্রতিকেজি ৮৫০ টাকা বাজার মূল্যে দুই হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গর্ভনর মাওলানা মাহফুজুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ড. ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির ড. মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস