বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামী বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

দর্শকরা অনলাইনের মাধ্যমে এখন থেকেই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে টিকিট কেনা যাবে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

নর্দার্ন গ্যালারি থেকে ম্যাচ দেখতে খরচ হবে ৪০০ টাকা। সাঈদ আবু সাঈদ স্ট্যান্ড থেকেও একই মূল্যে খেলা দেখা যাবে।
ক্লাব হাউস নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।

ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা।
সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটির টিকিটের জন্য। এই দুটি ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার টাকা।

পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আজ থেকে ক্যাম্প শুরু করবে। শনিবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

পাকিস্তান দল ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। পরদিন তারা অনুশীলন করবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।

এম আ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস