শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ভারতের হৃদয় ভাঙতে হলেও ট্রফি জিততে চাই : স্যান্টনার

ফোকাস ক্রীড়া :   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের হৃদয় ভাঙতে হলেও ট্রফি জিততে চাই : স্যান্টনার

সেমিফাইনালে ওয়াংখেড়েকে ‘চুপ’ করিয়ে দেওয়ার কথা বলেছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম করণ। জ্যাকব বেথেলের ব্যাটিংয়ে সাময়িকভাবে ভারতের দর্শকরা চুপ হলেও, শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। তার পরেই এবার টি২০ বিশ্বকাপ ফাইনালের (T20 World Cup Final 2026) আগে বাগযুদ্ধে নতুন স্ট্র্যাটেজি নিলেন নিউজিল্যান্ডের (New Zeland) অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তিনি শুধু ভারতীয়দের ‘চুপ’ করাতে চান না। বরং হৃদয় ভেঙে চুরমার করে দিতে চান!

সাল ২০২৩। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলে, স্টেডিয়ামের সবাইকে চুপ করিয়ে দেবেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। কারণ ফাইনাল হেরেছিল ভারত (India)। তবে এদিকে কিউয়ি অধিনায়ক বলেন, ‘জেতার জন্য সব চেষ্টা করব। ট্রফি জেতার জন্য যদি কিছু মন ভাঙতে হলে সমস্যা নেই।

আরও খবর : বিশ্বকাপের ফাইনালের আগে হোটেল বদল ভারতীয় দলের! কেন?

তিনি আরও বলেছেন, ‘ফাইনালে অনেক রান উঠবে। আগের ম্যাচ গুলোতে ভালো পিচ ছিল। গ্রপ পর্বের পর সুপার ৮, তার পর সেমিফাইনাল আমরা ধাপে ধাপে জিতেছি। সেমিফাইনালের ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। একইভাবে ভারতের আত্মবিশ্বাস বেড়েছে সেমিফাইনাল থেকে।’

স্যান্টনার প্রশংসা করেছেন ভারতীয় দলেরও (Team India)। তিনি বলেছেন, সব ডিপার্টমেন্টেই ভারতীয় দল ভালো পারফর্ম করেছে। বরুণ চক্রবর্তীর ফর্ম খারাপ থাকলেও, তা কোনও বিশেষ সুবিধা দেবে না নিইজিল্যান্ডকে (New Zeland)। সঙ্গে জানিয়েছেন, গত ১১ বছরে পাঁচবার আইসিসি ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তার মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ছবিটা এবার বদলাতে চাইছেন স্যান্টনার। তবে রবিবার ভারতীয় না কিউয়িদের হৃদয় ভাঙে? সেটাই এখন দেখার।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস