নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
এবার দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা করলেন দিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের ‘চ্যালেঞ্জ’ সিনেমার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।
অভিনব কায়দায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন এই অভিনেত্রী। ইউটিউব চ্যানেলে পূজা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল অভিনেত্রীর হাতে ধরা প্রেগন্যান্সি কিট।
আর মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা।
এই ভিডিওতে পূজা এবং তার অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের করোনাকালীন সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূজা-কুণাল।
সেবছরই তাদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দ্বিতীয় সন্তান আসার ঘোষণা করলেন হিন্দি টেলিভিশনের এই তারকা দম্পতি।
দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন পূজা-কুণাল? উভয়ের পরিবারই বা এসময়ে কীভাবে সর্বক্ষণ আগলে রাখছেন তাদের? সেই ঝলকই ইউটিউব চ্যানেলের ভিডিওতে তুলে ধরেছেন তারকা দম্পতি। পাশাপাশি নিজেদের মুম্বাইয়ের বাসাও ঘুরিয়ে দেখান তারা।
কলকাতার মেয়ে পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউডের পাশাপাশি মুম্বাইয়ে এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গণ্ডি পেরিয়ে পূজা তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ।
এম আ / চ