মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা।

জাহাজ দুটি হলো—এমএসসি ফ্রানচেসকা এবং এপামিনন্দাস।

অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজির কারণে এগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা আমাদের রেড লাইন।

এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছিল, প্রণালীর কাছে দুটি জাহাজে গুলি চালানো হয়েছে। একই সময়ে বিবিসির এক প্রতিবেদনে ইরানের উপকূলের কাছে আরও একটি জাহাজে হামলার কথাও বলা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস