সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

২৮ ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮ ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির

জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার স্থান পেয়েছে। এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। তাই এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে।

বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ।

বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান।

সি গ্রেডে ৪ লাখ টাকা বেতনে রাখা হয়েছে সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবকে।

অন্যদিকে, ডি গ্রেডে ২ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।

এবারের চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। একই সঙ্গে আগের তালিকা থেকে বাদ পড়েননি কেউ। সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন।

এম আ /চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস