নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের পর ব্রাজিল দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পরীক্ষা-নিরীক্ষার কারণে ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে গোল করে কোনোমতে হার এড়িয়েছে।
তবে একই প্রতিপক্ষের বিপক্ষে সানকর্প স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে গেলো ব্রাজিল। ৩ মিনিটে গ্যাব্রিয়েল বন্তেম্পোর অ্যাসিস্টে ভেন্ডারসনের গোলে ১-০ লিড নিয়েছে সেলেসাওরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন আনচেলত্তি। সবচেয়ে বড় চমক, রাফিনহাকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন তিনি।
ব্রাজিল একাদশ
ওতাভিও (গোলরক্ষক), ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো; রায়ান, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
মু/ আ