মুহাম্মদ আমির হোছাইন | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা বসন্ত । শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণ। শীত চলে যাবে রিক্তহস্তে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। ফাল্গুনের প্রথম সকালেই প্রকৃতি যেন নতুন রঙে সেজে উঠেছে। শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে।
বসন্ত বরণে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। নারীরা হলুদ শাড়ি, ফুলের গহনা ও খোঁপায় গাঁদা-শিমুলে সেজেছেন, আর পুরুষরা পাঞ্জাবি-পায়জামায় রঙিন সাজে যোগ দিয়েছেন উৎসবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক ও উন্মুক্ত প্রাঙ্গণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বসন্ত এর শুভেচ্ছা বিনিময়।
অন্যদিকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। প্রিয়জনকে ফুল, চকলেট, কার্ড ও নানা উপহার দেওয়ার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। ফুলের দোকান ও উপহার সামগ্রীর শোরুমগুলোতে দেখা গেছে বাড়তি ভিড়। লাল গোলাপের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
দুই উৎসব একদিনে হওয়ায় আনন্দ যেন দ্বিগুণ হয়েছে। অনেকেই বসন্তের হলুদ আর ভালোবাসার লাল রঙ একসঙ্গে ধারণ করে উদ্যাপন করছেন দিনটি। রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রগুলোতেও ছিল বিশেষ আয়োজন।
বসন্ত আর ভালবাসা নিয়ে আসে সুখ আনন্দ । প্রকৃতি সাজসাজ রবে পলাশ গাছে আগুন লাগে,কোকিল ডাকে কুহু কুহু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে বলেন,
হে বসন্ত, হে সুন্দর,
ধরণীর ধ্যান-ভরা ধন,
বৎসরের শেষে শুধু একবার
মর্তে মূর্তি ধর ভুবনমোহন
নববরবেশে।
এম আ/ চ