শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলারের ওপরে।

মূলত রেমিট্যান্সের উচ্চ প্রবাহের কারণে বাজার থেকে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। গতকাল সোমবারও ৮ কোটি ৭০ লাখ ডলার কিনেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত কেনা হয়েছে ৫৪৭ কোটি ডলার।

এর আগে ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। এরপর ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ নামে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। তবে অন্তবর্তী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে উঠে। আর বর্তমান সরকারের সময়ে সেটি আরও বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।

এদিকে, দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে অর্থপাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। গতকাল বিপিএম-৬ অনুযায়ী সেই রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ডলার। গত অর্থবছরের ফেব্রুয়ারি এ কয়েক দিনের তুলনায় যা প্রায় ২৪ শতাংশ বেশি। আর অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ২০০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২২ শতাংশ বেশি। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল প্রায় ২৭ শতাংশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস