শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট। জাঁকজমক এ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় সুসজ্জিত মোটরশোভাযাত্রাসহ প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এর আগে ৯টা ৫৫ মিনিটে প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনী প্রধান।

জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চ থেকে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য মার্চপাস্টের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি।
এরপর জাতীয় পতাকাসহ বিভিন্ন বাহিনীর পতাকাসহ ১০ হাজার ফুট ওপর থেকে ২৬ জন প্যারাট্রুপার প্যারেড গ্রাউন্ডে নামেন।

এরপর প্যারাকমান্ডো টিমের প্যারাট্রুপার দল রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করেন। পর্যায়ক্রমে আকাশে উড়ে যায় আর্মি অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার, বিজিবি এয়ার উইংয়ের হেলিকপ্টার, র‍্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার, নেভাল অ্যাভিয়েশনের বিমান ও হেলিকপ্টার উড়ে যায়।

এরপর প্যারেড গ্রাউন্ডে যান্ত্রিক বহরে ট্যাংক, কামানের মতো ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিসহ বিভিন্ন বাহিনীর নানা সরঞ্জাম প্রদর্শিত হয়। সবশেষে প্রদর্শন করা হয় বিমান বাহিনীর মনোজ্ঞ ‘অ্যারোবেটিক শো’।

জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, দেশি-বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক নেতা, আমন্ত্রিত অতিথি ছাড়াও কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট দেখতে জাতীয় প্যারেড স্কয়ারে আসেন হাজারো দর্শনার্থী। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা।

২০০৮ সালের পর অর্থাৎ ১৮ বছর পরে এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় যুক্ত হয় এ প্রদর্শনী। এর আগে শুধু ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে এ আয়োজন থাকত।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস