রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ ভিড়েছে বন্দরে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ ভিড়েছে বন্দরে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ । এর মধ্যে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি পতেঙ্গার ৫ নম্বর ডলফিন জেটিতে আনার জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে পাইলট বোট পাঠানো হয়েছে।

বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দরের নিয়ম অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা ও কর্ণফুলী নদী (চ্যানেল) দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়া করেন বন্দরের নিজস্ব পাইলটরা।

এ কাজে সহায়তা করে একাধিক শক্তিশালী টাগবোট। দুপুরে এমটি লুসিয়া সলিস বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়েছে।
বন্দর সূত্র জানায়, প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ ও প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ বহির্নোঙরে আসে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

‘এমটি টর্ম দামিনি’ বৃহস্পতিবার ৬ নম্বর ডলফিন জেটিতে আনা হবে।
এদিকে, প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি। প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল রয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে।

এম আ / চ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস