শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ট্রাভেল জোনের সম্মাননা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাভেল জোনের সম্মাননা ও দোয়া মাহফিল

আল্লাহর ঘরের মেহমান পবিত্র হজ¦যাত্রীদের সেবার মাধ্যমে ট্রাভেল জোন হয়ে উঠছে বাংলাদেশের হজ¦ মিশনের অবিচ্ছেদ্য অংশ।

দেশের অন্যতম সর্ববৃহৎ এয়ার ট্রাভেল, হজ্ব ও উমরাহ সেবাদান কারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন সেবা ও সহযোগিতায় ধীরে ধীরে এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠছে।

ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোহাম্মমদ ইব্রাহিমের সভাপতিত্বে ১৮ এপ্রিল ২০২৬ শনিবার ট্রাভেল জোনের প্রধান কার্যালয়ে এ সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় । এতে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠুকে সদ্য অনুষ্ঠিতব্য “ হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও পূণর্মিলনী ২০২৬” আয়োজনে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয় ।

ট্রাভেল জোনের হিসাব বিভাগের কর্মকর্তা ফরহাদুল ইসলাম জিসানকে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয় ও সম্মাননা প্রদান করা হয় । ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদ,মোজাহেদ হোসেন মিঠু, ট্রাভেল জোন পরিবারের সদস্য মোহাম্মদ রাশেদুল আলম ও মুয়াল্লিম মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুম কে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা- মদিনা নগরীতে গমনের পূর্বে বিশেষ বিদায়ী সম্মাননা প্রদান করা হয় ।

 

ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করেন ট্রাভেল জোনের কর্মকর্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ, পবিত্র নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুম আল্লাহর ঘরের মেহমান মহান হাজীদের নিরাপদ যাত্রা ও গন্তব্যে পৌছে পবিত্র হজ্ব এর আহকাম আরকান যথাযথ ভাবে পালন করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া বড়লিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মুহাম্মদ আশরাফ রেজা সাইফ।

ট্রাভেল জোন বিমান পরিষেবায় এক অনন্য প্রতিষ্ঠান । প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রম সহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই ট্রাভেল জোনের সর্বোচ্চ অঙ্গীকার।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস