বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে । নিহতের নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বাড়বকুণ্ড এলাকার রেললাইনে মেরামতের কাজ করছিল। এ সময় রেলওয়ে স্টেশনের ডাউন লাইনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন অতিক্রমকালে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এদিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ে কর্মচারী রফিকুল ইসলাম সকালে রেল লাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় দুইটি ট্রেনের মাঝে পড়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস