মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

চট্টগ্রামে ওয়াসার খোঁড়াখুঁড়িতে মাটি ধসে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ওয়াসার খোঁড়াখুঁড়িতে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষর্দশী তথ্যমতে নিহতরা হলেন—রাকিব ও তুষার। এর মধ্যে তুষারের বাড়ি দিনাজপুরে। তবে নিহত দুই শ্রমিকের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহত শ্রমিকরা হলেন—সাগর ও এরশাদ।

তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খননের সময় হঠাৎ চার শ্রমিক মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিনো হাইড্রো’ প্রকল্পটির কাজ করছে। গভীর রাতে ট্রায়াল পিট খননের সময় এ দুর্ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা চলছে।

এম আ / চ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস