শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে সংঘর্ষ ‘দুঃখজনক’, বললেন স্পেনের রুইজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে সংঘর্ষ ‘দুঃখজনক’, বললেন স্পেনের রুইজ

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। কিন্তু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সেই ফাইনাল এখনো আলোচনায়।

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। তবে ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনাটিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন স্পেনের মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির এই মিডফিল্ডার বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত, যা সবাই দেখেছে এবং কেউই দেখতে চায় না।

এখন অনেক তরুণ ফুটবল দেখে। তাদের সামনে আমাদের এমন উদাহরণ দেওয়া উচিত নয়।
আপনাকে জানতে হবে কীভাবে জিততে হয়, আবার কীভাবে হারতেও হয়।’
ফাইনালের পরের ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে রুইজ বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আশা করি, এটি ভুলে যাওয়া হবে এবং মানুষ এর বদলে আমাদের সেই উদযাপনের কথা মনে রাখবে, যা ছিল অবিস্মরণীয়।’

নিউ জার্সিতে ফাইনাল শেষ হওয়ার পর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফকে শাস্তি দেয় ফিফা।

স্পেনের উদযাপনের সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও ঘুষি মারার পাশাপাশি গাভির সঙ্গেও হাতাহাতিতে জড়িয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়।

চূড়ান্ত বাঁশির পর স্পেনের মিডফিল্ডার রদ্রিকেও আক্রমণ করেছিলেন নাহুয়েল মোলিনা। তাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয় এবং ৯০ হাজার ডলার জরিমানা করা হয়।

পারেদেসের সঙ্গে সংঘর্ষে জড়ানো থিয়াগো আলমাদাকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে দিতে হবে ৩০ হাজার ডলার জরিমানা।

এ ছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও শাস্তি দিয়েছে ফিফা। স্পেনের দানি ওলমোর মুখে ঘুষি মারার অভিযোগে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

মু / আ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস