বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

এবার শাকিব খানের নায়িকা মিথিলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার শাকিব খানের নায়িকা মিথিলা

ঈদুল আজহায় আসতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। মিস ইউনিভার্স বাংলাদেশর তানজিয়া জামান মিথিলা এই সিনেমার নায়িকা হিসেবে থাকছে। তবে তিনি থাকবেন সেকেণ্ড লিড হিসেবে এমনটাই শোনা যাচ্ছে।

প্রধান নায়িকা হিসেবে পাকিস্তানী শীর্ষ কোনো অভিনেত্রী থাকার জোর গুঞ্জন রয়েছে।

এক সংবাদ মাধ্যমকে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিথিলা।’চরিত্রটি তার পছন্দও হয়েছে। বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখনই নাম প্রকাশ করতে চাইছে না নির্মাতা পক্ষ। এ বিষয়ে সিনেমার পরিচালক আজমান রুশো সংবাদ মাধ্যমে জানান, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, শীঘ্রই আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।চূড়ান্ত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। সেই ছবির কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন তিনি। এরপরই ‘রকস্টার’ এর শুটিং শুরু করার কথা রয়েছে ঢালিউড কিংয়ের।

২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন মিথিলা । কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, এবার বাংলাদেশের সিনেমায় মনোযোগী হতে চান এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করার ইচ্ছাও জানায় সে ।

সবকিছু ঠিকঠাক থাকলে ‘রকস্টার’ দিয়েই হয়তো পূরণ হবে মিথিলার সেই ইচ্ছা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস