বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

ফোকাস ক্রীড়া :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। এক মাসের জমজমাট লড়াই শেষে আজ রোববার শিরোপার লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।

ভারতের লক্ষ্য রেকর্ড তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তোলা।

বর্তমানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সমান দুটি করে শিরোপা রয়েছে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, নিউজিল্যান্ডের সামনে সুযোগ প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বজয়ের স্বাদ নেওয়ার। ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের, এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।
ম্যাচের আগে দুই অধিনায়কের কথার লড়াই বেশ জমে উঠেছে।

কিউই অধিনায়ক স্যান্টনার হুঙ্কার দিয়ে জানিয়েছেন, শিরোপা জিততে গিয়ে ভারতীয় সমর্থকদের হৃদয় ভাঙতে তাদের কোনো দ্বিধা নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে প্যাট কামিন্সের সেই ঐতিহাসিক ‘স্তব্ধ করে দেওয়া’র কৌশলই যেন মনে করিয়ে দিলেন তিনি। তবে সূর্যকুমার যাদব পাল্টা টিপ্পনি কেটে বলেছেন, ‘সবাই একই কথা বলে, নতুন কিছু বলো ভাই।’
পরিসংখ্যান অবশ্য ভারতের জন্য কিছুটা চিন্তার কারণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের সবকটিতেই হেরেছে ভারত। ২০০৭, ২০১৬ এবং ২০২১ সালের সেই তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার আহমেদাবাদের ‘ফাঁড়া’ কাটাতে চায় স্বাগতিকরা। ভারতের শক্তি তাদের ব্যাটিং গভীরতা হলেও অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়ে গেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বড় শক্তি তাদের দলগত সংহতি এবং চাপের মুখে ঠান্ডা মাথায় খেলার ক্ষমতা।
পাওয়ারপ্লের উইকেট আর মাঝের ওভারের নিয়ন্ত্রণই আজ নির্ধারণ করে দিতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন কারা হচ্ছে।

আহমেদাবাদের গ্যালারি কি আজ নীল উৎসবে মাতবে, নাকি কিউইদের হাত ধরে নতুন কোনো ইতিহাস রচিত হবে; তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

এম আ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস