শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

প্রথম জয়ে বিশ্বকাপে আশা বাঁচাল আয়ারল্যান্ড, ছিটকে গেল ওমান

ক্রীড়া ডেস্ক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম জয়ে বিশ্বকাপে আশা বাঁচাল আয়ারল্যান্ড, ছিটকে গেল ওমান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে পড়েছে ওমান।

প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড তোলে ২৩৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। শুরুটা ভালো ছিল না তাদের। ওপেনার টিম টেক্টর প্রথম ওভারেই ৫ রান করে শাকিল আহমেদের বলে বিদায় নেন। রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টর ১৪ রান করে আউট হলে ৫ ওভারে ৩ উইকেটে ৪৫ রান নিয়ে চাপে পড়ে দলটি।
এরপর ইনিংসের হাল ধরেন লরকান টাকার ও গ্যারেথ ডিলানি। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ১০১ রানের জুটি।

ডিলানি ৩০ বলে ৫৬ রান করেন, হাঁকান ৩ চার ও ৪ ছক্কা। অন্য প্রান্তে টাকার ছিলেন আরো বিধ্বংসী—৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি, মারেন ১০টি চার ও ৪টি ছক্কা। এটি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম অর্ধশতক।
শেষদিকে জর্জ ডকরেল মাত্র ৯ বলে ৩৫ রানে অপরাজিত থেকে ইনিংসে ঝড় তোলেন, হাঁকান ৫টি ছক্কা।

ফলে নির্ধারিত ওভারে আয়ারল্যান্ড দাঁড় করায় ২৩৬ রানের বিশাল স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে ওমান ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়। আমির কালিম ২৯ বলে ৫০ রান করে লড়াইয়ের চেষ্টা করেন, হাঁকান ৫ চার ও ২ ছক্কা। হাম্মাদ মির্জা করেন ৩৭ বলে ৪৬ রান। তবে অন্যরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রিজ ও ব্যারি ম্যাককার্থি নেন দুটি করে উইকেট। জর্জ ডকরেলও একটি উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে আয়ারল্যান্ড টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখল, আর বড় ব্যবধানে হেরে ওমানের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে গেল।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস