সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বিশ্বকাপে সেঞ্চুরি করে যুবরাজের ইতিহাস

ফোকাস ক্রীড়া :   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে সেঞ্চুরি করে যুবরাজের ইতিহাস

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি খরা কাটতেই আরেকটির দেখা পাওয়া গিয়েছে। গতকাল (সোমবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম শতক হাঁকান শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। টুর্নামেন্টের পরের ম্যাচেই আরেক সেঞ্চুরিয়ানের দর্শন পাওয়া গেল। নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার ওপেনার যুবরাজ সিং সামরা সেই সেঞ্চুরিতে ভেঙেছেন একাধিক রেকর্ড।

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিং নেয় কানাডা। অধিনায়ক ও ওপেনার দিলপ্রীত বাজওয়াকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন যুবরাজ। ৮৪ বলের এই জুটিতে ৩৬ বলে ফিফটি করেন তিনি ৬ চার ও ২ ছয়ে। আর ২২ বল খেলে পরের পঞ্চাশ পূরণ করে শতকে পৌঁছান যুবরাজ।

৫৮ বলে ১০ চার ও ৬ ছয়ে সেঞ্চুরি করার পথে অ্যারন জোন্সকে ছাড়িয়ে গেছেন কানাডার এই ওপেনার। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ১৯ বছর ১৪১ দিন বয়সী ক্রিকেটার। ৬৫ বলে ১১ চার ও ৬ ছয়ে ১১০ রানে ইনিংসের চার বল বাকি থাকতে আউট হন। সহযোগী দেশের ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এটাই সর্বোচ্চ স্কোর। গত বিশ্বকাপে কানাডার বিপক্ষেই ৯৪ রান করে এই রেকর্ডের দখল নেন।

এছাড়া পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বিশ্বকাপে সহযোগী দেশের হয়ে যৌথ সর্বোচ্চ ছয়টি ছয়ের কীর্তি গড়েছেন যুবরাজ। তিনি ব্র্যান্ডন ম্যাকমুলেন ও বেন মানেত্তির পাশে বসেছেন।

এই যুবরাজের সঙ্গে ভারতের সাবেক ব্যাটার যুবরাজ সিংয়ের কোনো রক্তের বন্ধন না থাকলেও এক ধরনের সম্পর্ক ঠিকই আছে। তার জন্মের আগেই তার বাবা বালজিৎ সিং ভারত থেকে কানাডায় আসেন। ভারতীয় অলরাউন্ডার যুবরাজের প্রতি ভালোবাসা থেকে তিনি ছেলের নামও যুবরাজ রাখেন। বাবার হাত ধরেই ক্রিকেটে পথচলা শুরু, এবার তিনিই গড়ে ফেললেন দারুণ এক রেকর্ড।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস