ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করলো- স্টানিং বাই সাহাদ ফ্যাশন। উদ্বোধন করা হয় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর হাত দিয়ে।
এতে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এছাড়াও ছিলেন ফ্যাশন মডেল ও অভিনেতা শেখ ফরিদ পলক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ মো: মুয়াজ বিন কালাম (মাহাবি সাহাদ)। তিনি জানান, মুন্সিগঞ্জের মিলন কমপ্লেক্স এবং নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এলাকায় তার আরও আউটলেট রয়েছে।
আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে নতুন আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে স্টানিং বাই সাহাদ ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বছরের প্রতিটি উৎসবকে কেন্দ্র করেই তাদের বিশেষ কালেকশন সাজানো হয়, যাতে ক্রেতারা সময় ও উপলক্ষ অনুযায়ী পোশাকে বৈচিত্র্য পান।
এদিকে, বুবলী অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। রমজানে বাকি অংশের শুটিং হবে।