সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানকে অর্ধকোটি রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানকে অর্ধকোটি রুপি জরিমানা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল যে প্রস্তুতি নিয়েছিল, তার ধারেকাছেও সম্ভবত কেউ ছিল না। কিন্তু মাঠে করল কী! কেবল হতাশাই উপহার দিয়ে গেছে। গ্রুপে সহজ প্রতিপক্ষদের বিপক্ষে সাফল্য এসেছে। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে পরাজিত হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি। সেমিফাইনাল না খেলে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যারপরনাই হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে– বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।

পাকিস্তান এই বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল-মে মাসে ছয় সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল তারা। এর মধ্যে ২৪টি জিতেছে। দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং পাঁচ দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। তারা এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু তবুও শেষ করল যাচ্ছে তাইভাবে।

সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘তোমাদের দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার জন্য তোমরা দুই বছরে একবার সুযোগ পাও এবং তোমরা আবারও ব্যর্থ হলে। এই সবকিছু দেখা অত্যন্ত হতাশাজনক।’

সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত হতে কিছু খেলোয়াড়কে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তারা বড় ইভেন্টে ব্যর্থ। তার কথা, ‘এখন এগিয়ে যাওয়ার সময় এবং ভুলগুলো থেকে শিখতে হবে।’

সাবেক অধিনায়ক বাবর আজম, সালমান ও শাদাব খান, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের মতো সিনিয়র খেলোয়াড়রা তীব্র সমালোচনার মধ্যে আছেন। দেশে ফিরে সালমান নেতৃত্ব থেকে বহিষ্কার হতে পারেন বলে শোনা যাচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস