শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

বিসিবি নির্বাচনের জন্য প্রস্তুত তামিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবি নির্বাচনের জন্য প্রস্তুত তামিম

বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘ মেয়াদে উন্নয়নের লক্ষ্যে আসন্ন বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট হতে লড়বেন বলে জানিয়েছেন চট্টগ্রামের ছেলে, সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেয়া এই সাবেক ক্রিকেটার।

নির্বাচনে লড়ার কথা উল্লেখ করে বর্তমান বিসিবি প্রধান বলেন, ‘আমার প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে বলেছিলাম যে, আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা; একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা প্রাপ্য।’

আগের বোর্ডের সমালোচনা করে তামিম বলেন, ‘সম্প্রতি আপনারা দেখেছেন, বাংলাদেশে ক্রিকেট প্রায় স্থবির হয়ে পড়েছিল। খেলোয়াড়রা ভুগেছেন। আমরা চাই না, এমন পরিস্থিতি আবার তৈরি হোক। নির্বাচনের পর যদি সুযোগ পাই, তাহলে আমার পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো।’

নির্বাচন সময়সীমা প্রসঙ্গে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে, তবে এর আগেই নির্বাচন সম্পন্ন হবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্বের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই বিশাল পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে আপনি শুধু ক্রিকেট ও খেলোয়াড়দের নিয়েই ভাবেন। কিন্তু বোর্ড সভাপতি হিসেবে আপনাকে সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবতে হয়। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ ও বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে বড় স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়, আবেগ দিয়ে নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়।’

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিবিসির অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস।

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস