বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

থামছে না ‘বনলতা এক্সপ্রেস’, ছয় দিনের আয় কত?

বিনোদন ডেস্ক :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থামছে না ‘বনলতা এক্সপ্রেস’, ছয় দিনের আয় কত?

প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একঝাঁক পরিচিত মুখ ও চমৎকার গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটির সন্তোষজনক আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও সিনেমাটি তার আয় ধরে রেখেছে। এদিন সিনেমাটি ২২.৩৩ লাখ টাকা আয় করেছে, যার ফলে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.৪৪ কোটি টাকায়।

ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শো-ই ছিল হাউজফুল, যা প্রমাণ করে এক অপ্রতিরোধ্য যাত্রায় ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’।

আরও পড়ুন
ছয় দিনে প্রিন্সের আয় কত?
পাঁচ দিনে কত আয় করল দম?
বিজ্ঞাপন

মুক্তির প্রথম দিন থেকেই আয়ের এই ধারাবাহিকতা বজায় ছিল। প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা আয় করে সিনেমাটি। এরপর চতুর্থ দিনে ২৮.১৮ লাখ এবং পঞ্চম দিনে ২৪.৩৫ লাখ টাকা সংগ্রহের মাধ্যমে এটি বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ফলে ‘বনলতা এক্সপ্রেস’ বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দর্শকদের মতে, অ্যাকশন ঘরানার বাইরেও সব ধরণের রুচিশীল সিনেমার প্রয়োজনীয়তা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে রয়েছে, যার প্রমাণ দিচ্ছে এই সিনেমাটি।

এম আ

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস